g মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় আহত ছাত্র ইকরামুল হাসান লিমন চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার সকাল ১০টায় মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের ঐ ছাত্রকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক। এর আগে সে গত ৩ জানুয়ারি শুক্রবার উপজেলার রওয়ারচর বাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়।