g বরিশাল অফিস
বরিশালের কীর্তনখোলা নদী থেকে ট্রলারসহ শিকারনিষিদ্ধ ১৫০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাতে ঐ নদীর বেলতলা এলাকা থেকে ট্রলারসহ জাটকাগুলো জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড সদস্যরা।
মত্স্য কর্মকর্তারা জানান, জাটকা পাচারের খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল কীর্তনখোলা নদীর বেলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় টের পেয়ে লোকজন ট্রলার ফেলে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড ট্রলার তল্লাশি করে ১৫০ কেজি জাটকা জব্দ করে।