সুজানগর (পাবনা) সংবাদদাতা
পাবনার সুজানগরে মঙ্গলবার আগুন পোহাতে গিয়ে মাসুদ রানা (৭) নামের এক শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। সে উপজেলার চরখলিলপুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে। গতকাল সকালে হঠাত্ আগুন তার গায়ের সোয়েটারে লেগে গেলে গায়ের বেশিরভাগ অংশ পুড়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।