হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে আগামী ১১ জানুয়ারি ৩ লাখ ৫৬ হাজার ৭৯২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৯টি উপজেলায় ১ হাজার ৮৮৬টি কেন্দ্রের মাধ্যমে এ টিকা খাওয়ানো হবে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সির্ভিল সার্জন অফিসের উদ্যোগে সদর আধুনিক হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান এ তথ্য প্রকাশ করেন। ঐদিন ৬-১১ মাস বয়সি ৪৩ হাজার ৫৬৭ জন শিশুকে নীল রঙের, ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ১৩ হাজার ২২৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. কলিম উল্লাহ শিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান ও প্রেসক্লাব সভাপতি মো. ইসমাইল হোসেন।