ঢাকা-সিঙ্গাপুর রুটে চলাচলের জন্য নতুন এয়ারবাস ‘এ৩৫০-৯০০ মডেলের মিডিয়াম হউল’ এয়ারক্র্যাফট আনার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ১ ফেব্রুয়ারি ২০২০ থেকে প্রতিদিন নতুন এই এয়ারবাসটি সিঙ্গাপুর থেকে ঢাকা (ফ্লাইট নম্বর এসকিউ৪৪৬) এবং ঢাকা থেকে সিঙ্গাপুরে (ফ্লাইট নম্বর এসকিউ৪৪৭) চলাচল করবে। এছাড়া প্রতি সপ্তাহের অন্য তিনটি ফ্লাইটের এয়ারক্র্যাফট অপরিবর্তিত থাকবে।
‘এ৩৫০-৯০০ মিডিয়াম হউল’ এয়ারক্র্যাফটের দুইটি ক্লাসে (নিউ বিজনেস ক্লাস ও নিউ ইকোনমি ক্লাসে) ৩০৩টি আসন রয়েছে। এর মধ্যে বিজনেস ক্লাসে রয়েছে ৪০টি আসন এবং ইকোনমি ক্লাসে রয়েছে ২৬৩টি আসন। সম্প্রতি আঞ্চলিক পথে চালু হওয়া এয়ারলাইন্সটির নতুন এয়ারক্র্যাফটের বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাসে যেসব কেবিনসুবিধা ছিল নতুন এ৩৫০-৯০০ এয়ারবাসটিতেও সেই সুবিধা থাকবে। ভ্রমণের পূর্বে ভ্রমণকারীরা সিঙ্গাপুর এয়ার মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের পছন্দানুযায়ী প্লে-লিস্ট বাছাই করতে পারবেন। —প্রেস বিজ্ঞপ্তি