যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পারের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের উপ-প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, সাক্ষাতের সময় উভয় দেশের পারস্পরিক চ্যালেঞ্জ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন তারা। এর আগে গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাত্ করেন সৌদি মন্ত্রী। সৌদি আরবের উপ-প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান
গত ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পর ওয়াশিংটন-তেহরান উত্তেজনা নতুন মাত্রা পায়। মধ্যপ্রাচ্যে এই অস্থিরতার মধ্যে ৫ জানুয়ারি ওয়াশিংটন সফরে যান সৌদি আরবের উপপ্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।
০