শেরপুর প্রতিনিধি
ময়মনসিংহ জেলা পুলিশ দলের জয়ে শেরপুর পুলিশ লাইন্স মাঠে গত সোমবার ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ শুরু হয়েছে। টি-টুয়েন্টি ফরমেটে শেরপুর জেলা পুলিশ আয়োজিত উদ্বোধনী খেলায় স্বাগতিক শেরপুর জেলা পুলিশ দলকে ৭ উইকেটে হারায় ময়মনসিংহ দল।
এ প্রতিযোগিতায় অংশ নেওয়া অপর দুই দল হলো নেত্রকোনা ও জামালপুর দল। রাউন্ড রবীন লিগ ভিত্তিতে অংশগ্রহণ শেষে পয়েন্ট তালিকার সর্বোচ্চ দুটি দল ফাইনালে খেলবে।