শোক সংবাদ

আনোয়ার বিন মান্নান

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম আব্দুল মান্নানের কনিষ্ঠ পুত্র আনোয়ার বিন মান্নান (৪০) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি... .রাজিউন)। গত ৬ জানুয়ারি স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। হঠাত্ করে মস্তিষ্কে প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। টাঙ্গাইল শহরের পারিবারিক কবরস্থানে জানাজার পর তাকে দাফন করা হয়।