ইভিএম বিতর্কে আমরা জড়াতে চাই না :কাদের

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইভিএম বিতর্কতে আমরা জড়াতে চাই না। এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। ইভিএম থাকলেও আমরা নির্বাচনে আছি, না থাকলেও আপত্তি নেই।

দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক এ জি কিবরিয়া চৌধুরীকে আইসিটি আইনে গ্রেফতার ও হাতকড়া পরানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই আইনে সাংবাদিককে হাতকড়া পরানোর কোন ঘটনা আমার জানা নেই। এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। 

মন্ত্রী গতকাল মঙ্গলবার দুপুরে তার নির্বাচনি এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জিরো পয়েন্টে জাতির পিতা বঙ্গবন্ধুুর ম্যুরাল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ অনুষ্ঠানের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।  এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী প্রমুখ।