তৃণমূলে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্বনির্ভর জাতি গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্বনির্ভর নারী গঠনে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। গতকাল মঙ্গলবার রাজধানীর রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে ‘পুনাক বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুনাকের সভানেত্রী হাবিবা জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বেগম লুত্ফুল তাহমিনা খান, বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক বক্তব্য রাখেন।