জামিন পেলেন সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী

দুদকের দায়েরকৃত তিন মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান আউয়াল ও তার স্ত্রী। তাদের পক্ষে শুনানি করেন আওসাফুর রহমান বুলু। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। জালিয়াতি করে খাস জমি লিজ নিয়ে স্থাপনা নির্মাণের অভিযোগে আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা করে দুদক।