নবনিযুক্ত পিএসসির দুই সদস্যর শপথ গ্রহণ

সরকারি কর্মকমিশনে (পিএসসি) নবনিযুক্ত সদস্য সরকারের সাবেক সিনিয়র সচিব ফয়েজ আহম্মদ এবং পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজি বিনয় কৃষ্ণ বালা সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নবনিয়োগপ্রাপ্ত দুই সদস্যর শপথ বাক্য পাঠ করান। এ সময়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সদস্যবৃন্দ এবং কমিশনের সচিব উপস্থিত ছিলেন।

গত ১লা জানুয়ারি রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর মেয়াদে অথবা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া এর মধ্যে যা আগে ঘটে, সেই কাল পর্যন্ত জনস্বার্থে সরকারি কর্মকমিশনের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেন।