সিরিয়ায় আসাদের সঙ্গে সাক্ষাত্ পুতিনের

সিরিয়া সফরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে সিরিয়ায় রাশিয়ার সামরিক বাহিনীর কমান্ডারের একটি উপস্থাপনা দেখেন প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট আসাদ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিরিয়ায় শান্তি ফিরেছে বলে জানান প্রেসিডেন্ট পুতিন। সিরিয়ায় রুশ সৈন্য পাঠানোর পর দামেস্কে এটা পুতিনের প্রথম ও সিরিয়ায় দ্বিতীয় সফর। -রয়টার্স