রাখাইনে বিস্ফোরণে চার রোহিঙ্গা শিশু নিহত

মিয়ানমারের রাখাইনে ল্যান্ডমাইন বিস্ফোরণে চার রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। একইসঙ্গে আরো ৫ শিশু ও তাদের শিক্ষক আহত হয়েছেন। কিয়াউক ইয়ান গ্রামে তারা জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন এই তথ্য জানিয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। -রয়টার্স