তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। গতকাল দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল স্বাগতিক ভারত।
আগে ব্যাট করা শ্রীলঙ্কা দল ৯ উইকেটে করেছিল ১৪২ রান। সর্বোচ্চ ৩৪ রান করেছিলেন কুশল পেরেরা। শার্দুল ঠাকুর ২৩ রানে নেন ৩ উইকেট।
জবাবে ৩ উইকেট হারিয়ে ১৭.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সর্বোচ্চ ৪৫ রান করেন লোকেশ রাহুল। এ ছাড়া শ্রেয়াশ আয়ার ৩৪, শিখর ধাওয়ান ৩২ ও বিরাট কোহলি অপরাজিত ৩০ রান করেন।