আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে রুবেলা ভাইরাস। দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছর কঙ্গোতে রুবেলা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এই পর্যন্ত ৩ লাখ ১০ হাজার রোগী শনাক্ত করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে জরুরী ভিত্তিতে কঙ্গো সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে প্রতিষেধক টিকাদান কর্মসূচী শুরু করলেও দেশটির নাজুক অবকাঠামোর কারণে সেটিও বাধাগ্রস্ত হচ্ছে।
এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকান আঞ্চলিক পরিচালক মাতশিদিসো মোয়েতি বলেন, আমরা এই মহামারী নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা করছি। আমরা দাতা গোষ্ঠীদের জরুরীভাবে তাদের সহায়তার হাত বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, রুবেলা প্রতিরোধী টিকা কর্মসূচি চালাতে সংস্থাটির আরো অতিরিক্ত ৪০ মিলিয়ন ডলার প্রয়োজন।
ইত্তেফাক/এআর