পারিবারিক গল্পের ধারাবাহিক গোল্লাছুট

সম্প্রতি নাগরিক টিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গোল্লাছুট’। মাতিয়া বানু শুকু ও মীর সামির রচিত এবং মাতিয়া বানু শুকু পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, ইরফান সাজ্জাদ, মাজনুন মিজান, আশনা হাবীব ভাবনা, দীপান্বিতা, আখম হাসান, কচি খন্দকার প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, আকাশ আর ইরা পরিবারের অমতে বিয়ে করে। বাসা থেকে তাদের বের করে দেওয়া হয়। এই সময় তাদের আদর করে ঠাঁই দেন, মানে সাবলেট দেন কলোনির জনপ্রিয় ভাবি মুন্নি। যদিও এই ভাবির যন্ত্রণাতেই আকাশ আর ইরাকে অল্প দিনের মধ্যেই কলোনি ছাড়তে হয়। ডাবলু কলোনির বড়োভাই, কুংফু কারাতে করে বেড়ান। তিনি একটু উদার প্রকৃতির হওয়ায় প্রায়ই তার বাড়িতে কারো না কারো আশ্রয় জোটে। আর তার বোন রিমি বাসায় যে আসে তারই প্রেমে পড়ে যায়। এবার এ বাড়িতে এসেছে হাফিজ। সে গ্রাম থেকে শহরে এসেছে সেলিব্রিটি হতে। নায়ক হবে, ইউটউব ভিউ বাড়াবে। কলোনিতে ভাইয়ের বাড়িতে থাকে সামির। তার প্রেম এই কলোনিরই আরেক মেয়ে ইরার সঙ্গে। সামির বাইরে স্কলারশিপের চেষ্টা করে যাচ্ছে। হয়েও গেছে। এমন সময় সে কলোনীর আরেক বড়োভাই ডলারের উপকার করতে গিয়ে অনেকগুলো টাকা ঘটনাচক্রে হারিয়ে ফেলে। ধারাবাহিক নাটক ‘গোল্লাছুট’ প্রচারিত হচ্ছে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টায়।