আলোকিত শিশুদের নববর্ষ উদযাপন

অটিজম বা মস্তিস্ক বিকাশজনিত সমস্য গ্রস্থ শিশুদের জীবন দক্ষতা বা জীবনে শিক্ষা গ্রহণ করতে অনেক কষ্ট শিকার করতে হয়। সমাজের অন্য সব শিশুদের মতো তারা সবকিছু সহজে শিখতে পারে না। তাদের প্রয়োজন হয় বিশেষ কৌশল, ও দীর্ঘ সময়। এ জন্য তাদের বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করতে হয়। এতে অন্তর্ভূক্ত হয় পিতা-মাতা, অভিভাবক, ও শিক্ষকমণ্ডলি। বিশেষ দিনের বিশেষ যে ধারণাগুলো রেগুলার শিশুরা শিখে থাকে তা বিশেষ শিশুরা সাধারণত সহজে বুঝতে পারে না। তাদেরকে এই বিশেষ মূহূর্তগুলো সম্পর্কে ধারণা দিতে হয়। জীবনে বেঁচে থাকতে এই বিশেষ মূহূর্তগুলোর তাত্পর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোকিত শিশু চিকিত্সাভিত্তিক স্কুলের অটিজম, সিপি, ডাউন, বিকাশজনিত সমস্যাগ্রস্থ শিশুদের নববর্ষ সম্পর্কে ধারণা দিতে সমবেত হয়েছিল স্কুল প্রাঙ্গণে। তাদের সেই আনন্দকে আরো বাড়িয়ে তুলতে মিলিত হয়েছিল অভিভাবকরাও। বিশেষ শিশুরা সকলে নববর্ষকে স্বাগত জানায় গানে গানে। সকল শিশুরা স্টেজে দাঁড়িয়ে ফুল ও নববর্ষের কার্ড দিয়ে মা-বাবাকে শুভেচ্ছা জানায়। পরে একসঙ্গে সকলে মিলে কেক কেটে নববর্ষ উদযাপন করে। শিশুরা গান, নৃত্য ও খেলাধুলায় দিনটি অতিবাহিত করে।