ছোটপর্দা

ধারাবাহিক ‘আদালত’

একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে এসেছে নতুন ধারাবাহিক ‘আদালত’। সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের বিচার সংশ্লিষ্ট ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক আদালত। সত্যের রহস্য উন্মোচনে বুদ্ধিদীপ্ত এবং বলিষ্ঠভাবে তথ্য প্রমাণের মাধ্যমে ভুক্তভোগীকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার দৃশ্যায়ণ করা হয়েছে এই নাটকটির মাধ্যমে। সত্য ঘটনা অবলম্বনে প্রতিটি গল্পকে ৩টি পর্বে উপস্থাপন করা হবে নাটটিতে। অঞ্জন সরকারের রচনা এবং আশরাফুল আলমের পরিচালনায় নাটকটির মূল ভূমিকায় অভিনয় করেছেন আশরাফুল আলম। এছাড়া গল্পের প্রয়োজনে প্রতিটি পর্বেই বাংলাদেশের শীর্ষ স্থানীয় অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন নাটকটিতে। প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে একুশে টেলিভিনে প্রচার হচ্ছে ধারাবাহিকটি।