ফের বব ডিলানের বায়োপিক

জনপ্রিয় মার্কিন কিংবদন্তী সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, ডিস্ক জকি ও কবি বব ডিলানের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। এতে ডিলানের ভূমিকায় অভিনয় করবেন মার্কিন অভিনেতা টিমোথি চালামেট। হলিউড রিপোর্টের এক প্রতিবেদনে জানানো হয়, এলিয়াহা ওয়াল্ডের লেখা ‘ডিলান গোস ইলেক্ট্রিক’ বই অবলম্বনে নির্মিত হবে চলচ্চিত্রটি। যেটি পরিচালনা করবেন জেমস ম্যানগোল্ড।

পাঁচ দশকেরও অধিক সময় ধরে জনপ্রিয় ধারার মার্কিন সংগীতের অন্যতম প্রধান পুরুষ হিসেবে স্থান দখল করে আছেন বব ডিলান। ষাটের দশকে তিনি তার সৃষ্টি মানুষের মধ্যে যে ব্যঞ্জনা তৈরি করেছে, তা আজও স্মরণীয়। তার লেখা যুদ্ধবিরোধী গানগুলো তখন ব্যাপক জনপ্রিয়তা পায়।

এর আগেও বিখ্যাত শিল্পী ও সাহিত্যিক বব ডিলানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র। ২০০৭ সালে টড হ্যানস নামের আমেরিকান পরিচালক নির্মাণ করেছিলেন ‘আই অ্যাম নট দেয়ার’ নামের একটি চলচ্চিত্র।