আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়ায় স্বপ্না নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এসআই শাহাবুদ্দিন উপজেলা হাসপাতালে গিয়ে তার লাশ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠান। মঙ্গলবার রাতে চিকিত্সাধীন অবস্থায় ওই নববধূ মারা যান। এ ঘটনায় স্বপ্নার মা মনিকা সরকার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গত দুই দিন আগে তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি মোহনকাঠী চলে আসেন। মঙ্গলবার রাতে মুমূর্ষু অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করলে রাতেই চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ডা. রাজু বিশ্বাস।