স্বরূপকাঠিতে তিন দোকানকে জরিমানা

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠির মাহমুদকাঠি বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সহকারী পরিচালক সুমি রানী মিত্র ঐ অভিযান চালান। মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ বিক্রির দায়ে আনন্দ স্টোরকে ৩ হাজার টাকা, হক ফার্মেসিকে ৩ হাজার ও মিলন হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।