ইত্তেফাক রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ প্রতিষ্ঠার ৫০ বছর এবং একাউন্টিং অ্যালামনাইয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান আগামী ২৪ ও ২৫ জানুয়ারি উদ্যাপিত হবে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ২৪ জানুয়ারি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ২৫ জানুয়ারি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পুনর্মিলনীতে অংশগ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদসহ বিভিন্ন বুথে রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশনে আগ্রহীরা প্রয়োজনীয় তথ্যের জন্য এই ওয়েবসাইটে http://aisalumni.fbs-du.ac.bd, অথবা এই নম্বরে ০১৭৮৯৩৭৭৮০০, ০১৭১৬৪৫০০৬৮, ০১৭১১৬৬০৭৬০ যোগাযোগ করতে বলা হয়েছে।