মো. রত্তন গাজী
ঝালকাঠির জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রত্তন গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় মরহুমের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার কফিনে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও সালাম প্রদর্শন করেন।
রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। একই স্থানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।