শোক সংবাদ

মোসাম্মত মাহমুদা বেগম

মীর্জাগঞ্জ উপজেলা আওয়ামী   লীগের সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন জুয়েলের মাতা মোসাম্মত মাহমুদা বেগম (৮০) বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার উপজেলা সদরের সুবিদখালী বন্দরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আলহাজ্ব নোয়াব মিঞা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের প্রবীণ ব্যক্তি আলহাজ্ব মো. নোয়াব মিঞা (১০৭ বছর) গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি একমাত্র ছেলে সেলিম মাস্টারসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুরে জানাজা শেষে মরহুমের লাশ স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

জাহানারা বেগম

বরিশাল সাউথ অ্যাপোলো ডায়াগনস্টিক কমপ্লেক্স (প্রা.) লিমিটেডের পরিচালক ও জাপা নেতা ইকবাল হোসেন তাপসের মা জাহানা বেগম (৭৫) সোমবার গভীর রাতে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ৪ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় অক্সফোর্ড মিশন রোডের মসজিদে প্রথম জানাজা এবং বাদ জোহর বাবুগঞ্জের চাঁদপাশা দরিয়াবাদ হাওলাদার বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রমজান আলী সিকদার

বরগুনার তালতলী উপজেলার আওয়ামী লীগ নেতা ও পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ছোটবগী পিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ছোটবগী নাইবেরতবক গ্রামের রজমান আলী সিকদার (৯০) মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।  জানাজা শেষে সিকদার বাড়ির পারিবারিক গোরস্থানে  মরহুমের লাশ দাফন করা হয়। তার  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বরগুনা-১ আসনের এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুু ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।