পিলখানার মতো বিদ্রোহের ঘটনা রোধে হাইকোর্টের কয়েক দফা সুপারিশ

পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট ১১ দফা সুপারিশ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিদ্রোহের ঘটনা এড়াতে এই সুপারিশ করা হয়েছে। সুপারিশসমূহ হচ্ছে : ১. নিরাপত্তা বিষয়ক ইউনিট আরএসইউকে মেধাবী, সত্ ও চৌকস সদস্যের সমন্বয়ে নতুনভাবে ঢেলে সাজানো। ২. মানবিক গুণাবলী সম্পন্ন মেধাবী, দূরদৃষ্টি সম্পন্ন দক্ষ, ত্বরিত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী, উপযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্য থেকে বিজিবির মহাপরিচালকসহ অন্য কর্মকর্তাদের প্রেষণে নিয়োগের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। ৩. সামরিক/বেসামরিক সকল শ্রেণির কর্মকর্তাদের ব্রিটিশ আমলের আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে সকলকে সেবার মানসিকতা নিয়ে দেশপ্রেমের সঙ্গে কাজ করার প্রশিক্ষণদান। ৪. বাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টির পূর্বেই কর্তৃপক্ষকে আইন সম্মত ও সম্মানজনক উপায়ে তার সমাধান খুঁজে বের করা। ৫. বিজিবির সদস্যদের পদোন্নতি, বেতন, ভাতা, রেশন, ছুটি, আবাসিক সমস্যা, চিকিত্সা ও সন্তানদের শিক্ষা গ্রহণের সুবিধাসহ অন্যান্য ক্ষেত্রে উদ্ভুত সমস্যা দ্রুত সমাধানে মন্ত্রণালয়সহ সরকারের সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করা।

৬. আইনানুগ কোনো বাধা না থাকলে অন্য বাহিনীর ন্যায় বিজিবির সদস্যদের জাতিসংঘের শান্তি মিশনে অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ করা। দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং অফিসার কর্তৃক অধীনস্তদের প্রতি আত্মমর্যাদা হানিকর যে কোনো আচরণ থেকে বিরত থাকা, কারণ তারা প্রজাতন্ত্রের কর্মচারী। ৭. পিলখানায় নিহত সামরিক, আধাসামরিক ও বেসামরিক ব্যক্তির পরিবারকে সরকারের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা। সেনা কর্মকর্তাসহ নিহতদের সন্তান বা পরিবারের উপযুক্ত সদস্যদের আর্থিক, সামাজিক ও পারিবারিক নিরাপত্তা বিধানে যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা গ্রহণ করা। সামরিক কর্মকর্তাসহ নিহতদের সম্মানে পিলখানাসহ দেশের সকল সেনানিবাস, বিজিবির সকল সেক্টর হেড কোয়ার্টারে নামফলক নির্মাণ করা। ৮. পেশাদার বাহিনী হিসেবে দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে পালনের সুযোগ সৃষ্টির মাধ্যমে বিজিবির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা।  ৯.  সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌ বাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবসহ অন্য বাহিনীকে ‘অপারেশন ডালভাতের ন্যায় অন্য কোনো আর্থিক কর্মসূচিতে সম্পৃক্ত করার সিদ্ধান্ত পরিহার করা। আর্থিক লেনদেন ও লাভ-ক্ষতির হিসাব-নিকাশ বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের মধ্যে অহেতুক বিভেদ ও নৈতিক স্খলনের সম্ভাবনা সৃষ্টি হয়। বিডিআরের ক্ষেত্রে ‘অপারেশন ডালভাত’ উত্কৃষ্ট উদাহরণ।