অস্ট্রেলিয়ায় আবহাওয়া পরিবর্তনের কোন লক্ষণ নেই

অস্ট্রেলিয়ার উষ্ণ আবহাওয়া পরিবর্তনের কোন লক্ষণ দেখছেন না দেশটির আবহাওয়াবিদরা। তারা বলছেন, আগামী আগামী কয়েক মাসেও দেশটিতে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে অব্যাহত থাকতে পারে অস্ট্রেলিয়ার চলমান দাবানল। খবর রয়টার্সের। 

অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক মাস দেশটিতে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকবে। সংস্থাটি আরো জানায়, ২০১৯ সালে অস্ট্রেলিয়ার তাপমাত্রা বিগত সকল বছরকে ছাড়িয়ে গেছে।একমাত্র প্রচুর বৃষ্টি হলেই এই তীব্র দাবানল থেকে রেহাই পাওয়ার সম্ভব বলে মনে করছেন অস্ট্রেলিয়ার আবহাওয়াবিদরা।     বিশেষজ্ঞরা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিগত কয়েক বছর ধরে গ্রীষ্মকালে তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। 

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর থেকে তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চলমান দাবানলে এই পর্যন্ত ২৬ জন মারা গেছেন। বলা হচ্ছে, এই দাবানলে প্রায় ১০ কোটি প্রাণী হতাহত হয়েছে। পাশাপাশি দেশটির প্রায় ১০.৩ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে যার আকার প্রায় পুরো দক্ষিণ কোরিয়ার সমান। 

ইত্তেফাক/এআর