ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলের বর্তমান বয়স ৪০ পেরিয়েছে। কিন্তু এখনও তিনি ক্রিকেট থেকে অবসর না নিয়ে বরং খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি মনে করেন তার বয়স দিন দিন কমে যাচ্ছে। তাই অন্তত আরও পাঁচ বছর ২২ গজে তাণ্ডব চালাতে চান এই ক্যারিবীয় তারকা।
শুরুতে ক্রিস গেইলের জার্সি নম্বর ছিলও ৪৫। তাই অনেকে ধরে নিচ্ছেন, তার সেই জার্সি নম্বরটিই হতে পারে তার অবসরের বয়স। বৃহস্পতিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অনুশীলন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেইল বলেন, ‘আরও পাঁচ বছর যদি খেলা চালিয়ে যেতে পারি সেটি হবে আমার জন্য দারুণ ব্যাপার। আমি মনে করি আমার মধ্যে আরও খেলা আছে। ক্রিকেটের পরেও জীবন আছে। তার আগে আরও কিছু ক্রিকেট খেলতে চাই।’
এখনও বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজিগুলোতে ডাক পাচ্ছেন গেইল। বঙ্গবন্ধু বিপিএলের শেষের দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বাংলাদেশে আসলেন তিনি। এখন পর্যন্ত একটি ম্যাচ খেলে ১০ বলে ২৩ রান করেন গেইল।
ইত্তেফাক/এসআই