কুইজ প্রতিযোগিতা২

প্রিয় বন্ধুরা, কচি-কাঁচার আসর এখন থেকে নিয়মিত মাসিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। তোমরা যারা তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী, তারা সবাই অংশ নিতে পারো এ প্রতিযোগিতায়। এতে নির্দিষ্ট সংখ্যক বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করা হবে। তোমরা সঠিক উত্তরটির পাশে টিক (    ) দিয়ে কূপনটি কেটে পাঠাবে আমাদের ঠিকানায়। সঙ্গে পাঠাতে হবে নিজের নাম, ঠিকানা, শ্রেণি, বিদ্যালয়ের নাম, মোবাইল নম্বর ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি। প্রশ্ন কূপনটি ফটোকপি করেও পাঠাতে পারো। খামের ওপর লিখতে হবে—‘কচি-কাঁচার আসর কুইজ প্রতিযোগিতা—২’। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজনের নাম ও ছবি প্রকাশ করা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে মজার মজার বই। পুরস্কার ডাকযোগে পৌঁছে যাবে বিজয়ীদের ঠিকানায়।

তাহলে আর দেরি না করে আগামী ১৫ জানুয়ারির মধ্যে পাঠিয়ে দাও।

 

ঠিকানা : বিভাগীয় সম্পাদক, কচি-কাঁচার আসর, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ 

   সঠিক উত্তরের পাশে টিক (  ) চিহ্ন দাও

প্রশ্ন :ক্রিকেটের বরপুত্র বলা হয় কাকে?

ক. শচীন টেন্ডুলকার

খ. ব্রায়ান লারা

গ. সাকিব আল হাসান

ঘ. জ্যাক ক্যালিস

 

প্রশ্ন :বাংলা একাডেমি ভবনের পূর্ব নাম কী?

ক. বাংলা আকাদেমি

খ. বর্ধমান হাউস

গ. কার্জন হল

ঘ. সাহিত্য একাডেমি 

 

প্রশ্ন :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?

ক. ১৭ মার্চ ১৯২০

খ. ২৬ মার্চ ১৯২১

গ. ১৬ মার্চ ১৯২০

ঘ. ১৪ ফেব্রুয়ারি ১৯২২

 

প্রশ্ন :কোন বিখ্যাত কবির ডাক নাম ছিল মিলু?

ক. সুকান্ত ভট্টচার্য

খ. জীবনানন্দ দাশ

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. জসীম উদ্দীন