হাজারো পরিবার থেকে পরীক্ষার মাধ্যমে বাছাই করা ৬৪টি পরিবার নিয়ে শুরু হয়েছিল মেধাভিত্তিক আন্তর্জাতিক কুইজ শো ‘মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ’। নকআউট পদ্ধতিতে ৫টি রাউন্ড শেষে মেধার লড়াইয়ে সাফওয়ান ও আফিয়ার পরিবার উঠে এসেছেন ফাইনাল রাউন্ডে। পর্বটি দুরন্ত টিভিতে প্রচার হবে আজ রাত ৮টা ও রাত ১২টা এবং ১১ জানুয়ারি দুপুর ২টা, রাত ৮টা ও রাত ১২টায়। মেধাভিত্তিক এই প্রতিযোগিতাটি পরিচালনা করেছেন সুমনা সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন নবনীতা চৌধুরী।