অদ্ভুত ক্যাচে তোলপাড় ক্রিকেট বিশ্ব 

অদ্ভুত এক ক্যাচ নিয়ে বিশ্ব ক্রিকেটে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে। মাঠের বাইরে গিয়ে বল ফিরিয়ে সতীর্থ ফিল্ডার সেই ক্যাচ ধরলে আম্বাপার ব্যাটসম্যানকে আউট দেন। ক্রিকেট আইনে সেটাকে আউট হিসেবে ধরে নিলেও ব্যাটসম্যানের জন্য সেটা মেনে নেয়া ছিলও খুবই কঠিন। 

বৃহস্পতিবার বিগ ব্যাশে ব্রিসবেন হিট আর হোবার্ট হ্যারিকেনের মধ্যকার ম্যাচের সময় এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ বোলারকে দারুণ মোকাবেলা করছিলেন হোবার্ট ব্যাটসম্যান ম্যাথু ওয়েড।  ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪৬ বলে ৬১ রান করেন তিনি। প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়া হ্যারিকেনকে একাই টেনে নিচ্ছিলেন ওয়েড। কিন্তু ভাগ্য প্রতারণা করে ইনিংসের ১৫তম ওভারে। 

বেন কাটিংয়ের বলকে সজোরে হাঁকিয়েছিলেন ম্যাথু ওয়েড। লং অনে দাঁড়িয়ে থাকা ম্যাট রেন শ সেই ক্যাচ ধরে ভারসাম্য রাখতে না পেরে বল চলে যায় বাউন্ডারির বাইরে। কিন্তু বলটি তখনও উপরের দিকেই ভাসছিলও। রেন শ বাইরে গিয়ে সেই বল সতীর্থ ব্যান্টনকে দিলে তালুবন্দী করেন তিনি। কিন্তু টিভি রি-প্লেতে দেখা যায় রেন শ যখন বলটি সতীর্থকে দিচ্ছিলেন তখন তার পা মাটি থেকে উপরে ছিলও। নিয়ম অনুযায়ী ব্যাটসম্যানকে আউট দেন আম্বায়ার। 

 

Matthew Wade has to go after this spectacular effort from Matt Renshaw that will lead to plenty of debate about the Laws of Cricket! #BBL09 pic.twitter.com/wGEN8BtF5u

— cricket.com.au (@cricketcomau) January 9, 2020

 

 

কিন্তু ম্যাচ শেষেও এই আউট নিয়ে চলছে নানা বিতর্ক। কারণ ম্যাথু ওয়েড যদি সেই সময় আউট না হতেন তাহলে দলের সংগ্রহ আরও বড় হতে পারতো। পরে ৯ উইকেটে ১২৬ রানেই থামতে হয়েছিলো হোবার্ট হ্যারিকেনকে। 

এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ব্রিসবেন হিটকে। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তাই ক্ষোভটা একটু বেশিই হোবার্ট সমর্থকদের মাঝে।

ইত্তেফাক/এসআই