ইলিশ মাছের তিরিশ কাঁটা
শেখ মুজিবের বুকের পাটা
বিশাল ছিল, টের পেয়েছে
ইয়াহিয়া খান—
একাত্তরে লেজ গুটিয়ে
পালায় পাকিস্তান।
ইলিশ মাছের তিরিশ কাঁটা
টিক্কা খানের মুখে ঝাঁটা
কে মেরেছে? আর কেউ না
বাপের ব্যাটা শেখ
একাত্তরে দাবার কোটে
রাজা দিলেন চেক।
ইলিশ মাছের তিরিশ কাঁটা
চৌদ্দ বছর হাজত খাটা
নেতা ছিলেন এই বাংলায়
মহান মুজিবর
আইয়ুব তাঁকে দেখলে ভয়ে
কাঁপত যে থরথর।
তিরিশ কাঁটার ইলিশ মাছ
পদ্মা বুকে করছে নাচ
নাচের কারণ শেখ মুজিবের
জন্মশতবর্ষ—
নদীর বুকেও আনন্দের আজ
লাগল যে স্পর্শ।