ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মধুখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় সকাল ১০টার দিকে  মানববন্ধন হয়। বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক শাখা ও সরকারি আইনউদ্দীন কলেজ এবং মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সিপিবির সাবেক সভাপতি আব্দুল মালেক সিকদার, ওয়ার্কার্স পার্টির নেতা মনোজ সাহা, মো. নজরুল ইসলাম, সিপিবির উপজেলা সম্পাদক শাহ্ কুতুবুজ্জামান, সরকারি আইনউদ্দিন কলেজের প্রভাষক শওকত আলী, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম মোল্যা, সরকারি আইনউদ্দিন কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার মিম, মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুন্নাহার, আন্দোলন সম্পাদিকা মিলি ইসলাম প্রমুখ।