নারী নির্যাতনের প্রতিবাদে প্রদীপ প্রজ্বালন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবিসহ দেশব্যাপী নারী-শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সমাজের বিবেক জাগ্রত করার লক্ষ্যে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা পরিষদ। বুধবার রাতে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়। জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক প্রতীমা সরকার, মহিলা পরিষদের সহসভাপতি ও জেলা সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, জেলা মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, এনজিও সংগঠক আনোয়ার জাহিদ, শুভঙ্কর চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন।