হালুয়াঘাটে বুধবার রাতে ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। উপজেলার জুগলী ইউনিয়নের কালাপাগলা বাজারের একটি চায়ের দোকানে বিপিএল নিয়ে জুয়ার আসর চলাকালে তাদের আটক করে। তাদের নামে হালুয়াঘাট থানায় জুয়া আইনে মামলা করেন।
এদিকে উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, উলিপুরে পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পশ্চিম নাওড়া মলাতিপাড়া গ্রাম থেকে চার জন, গুনাইগাছ ইউনিয়নের রামপ্রসাদ মতুল্লাপাড়া গ্রাম থেকে সাত জন ও থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর গ্রাম থেকে চার জুয়াড়িকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৩ হাজার ৫৬০ টাকা, একটি টিভি ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।