বেগমগঞ্জে রিক্রুটিং এজেন্সির মালিকসহ সাত জনকে জেল-জরিমানা

অবৈধভাবে ভিসা প্রসেসিং ও রিক্রুটিং এজেন্সির কাজ পরিচালনার দায়ে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এবং বাংলাবাজারের দুই মালিককে কারাদণ্ডসহ পাঁচ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই আদালত চৌমুহনীর জেনারেল স্টোরের মালিক ও এক ধূমপায়ীকে জরিমানা করে।

বুধবার বিকালে আদালতের বিচারক জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এ দণ্ড দেন। দণ্ডিতদের মধ্যে রূপালী এয়ার ট্রাভেলসের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, হোসেন কম্পিউটার অ্যান্ড ট্রাভেলস মালিককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং সোনালী এয়ার ট্রাভেলসকে ৫০ হাজার, কিরণ ট্রাভেলসকে ৫০ হাজার এবং আল জাহিদ এয়ার ট্রাভেলসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন আদালত মূল্য তালিকায় গরমিল থাকায় চৌমুহনীর চৌধুরী জেনারেল স্টোরকে ২০ হাজার টাকা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের গেটে ধূমপান করার দায়ে একজনকে ৩০০ টাকা জরিমানা করে।