চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার নগরীর খুলশী থানার আমবাগান ক্যান্টিন গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়। এরা হলো—মো. আশিকুর রহমান পলাশ, মো. আবু তৈয়ব, মো. রানা ও মো. মহিউদ্দিন সিদ্দিকী। তাদের কাছ থেকে একটি দেশে তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও দুইটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় খুলশী থানায় মামলা হয়েছে।