ধান ক্রয়ে অনিয়মের দায়ে উপখাদ্য পরিদর্শকের কারাদণ্ড

আমতলী (বরগুনা) সংবাদদাতা আমতলীতে সরকারি ধান ক্রয়ে অনিয়মের দায়ে উপখাদ্য পরিদর্শক অঞ্জন কুমার ডাকুয়াকে ১০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন এ দণ্ডাদেশ দেন। এ সময় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, জব্দ করা ধান পুলিশের হেফাজতে রয়েছে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন দণ্ডাদেশ ও সুপারিশের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ধান পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।