ক্রিকেট বিশ্ব জুড়েই চার দিনের টেস্ট নিয়ে চলছে অনেক আলোচনা। আইসিসি পদক্ষেপ নিলেও চার দিনের টেস্ট ম্যাচের প্রস্তাবনায় সায় দিচ্ছেন না বিভিন্ন দেশের সাবেক-বর্তমান ক্রিকেটাররা। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করার পক্ষে নন ক্রিস গেইলও।
সাবেক এই ক্যারিবিয়ান অধিনায়ক গতকাল মিরপুর স্টেডিয়ামে চার দিনের টেস্ট সম্পর্কে বলেছেন, ‘আমি এটার প্রতি আগ্রহী নই। আমি ১০০ টেস্ট খেলেছি, কিছু ৩ দিনে শেষ এবং কিছু চার দিনে শেষ হয়েছে। কিন্তু পাঁচ দিনের টেস্টই হচ্ছে মৌলিক বিষয় এবং চার দিনের টেস্ট হলে আমি সেটার প্রতি তেমন উত্সাহী হব না। একটা ঐতিহ্য তৈরি হয়েছে এবং দীর্ঘ সময় ধরে এটা চলছে। এখন কেন এটা নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে?’