এ ছেলে শিশুটি কার

আশরাফুল নামে হারিয়ে যাওয়া ছেলেশিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ। শিশুর বয়স সাত বছর, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ ও উচ্চতা ৩ ফুট ৭ ইঞ্চি। সে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। বুধবার সকাল সোয়া নয়টায় যাত্রাবাড়ী চৌরাস্তা হতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যাত্রাবাড়ী থানায় নিয়ে আসে। শিশুটিকে থানা হেফাজতে নিয়ে নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারেনি। এ ব্যাপারে একই দিন যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। স্বজনদের তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। (ডিউটি অফিসার-মোবাইল ফোন নম্বর-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নম্বর-০২৯১১০৮৫)।