বিশিষ্ট শিল্পপতি ড. সৈয়দ সিরাজুল হকের কুলখানি আগামীকাল শনিবার। ড. সৈয়দ সিরাজুল হক গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী খায়রুন হক মায়া, দুই মেয়ে সিলভি হক, আইভি হক রাসেল, একমাত্র ছেলে সৈয়দ আহসানুল হক শামীম এবং আট জন নাতি-নাতনি রেখে গেছেন। আগামীকাল বাদ মাগরিব গুলশানে নিজ বাড়িতে (সড়ক নম্বর ৭০, বাড়ি নম্বর ২/বি দ্বিতীয়তলা, গুলশান-২) তার কুলখানি অনুষ্ঠিত হবে। তার পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কুলখানিতে উপস্থিত থেকে দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে।
সিরাজুল হক একাধারে সি পার্ল শিপিং লাইন লিমিটেড, ফ্লেমিংগো শিপিং লাইন লিমিটেড, সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ, সালেহ রি-রোলিং মিলস লিমিটেড, বিমুন্ড অ্যাপারেলস লিমিটেড, ভেনগার্ড গার্মেন্টস ও ভেনগার্ড স্টিল লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি ইউনিয়ন ইনস্যুরেন্স লিমিটেডের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রাক্তন পরিচালক ও বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ছিলেন।