শিক্ষাবিদ আবুল হাসেম
আজ ১০ জানুয়ারি শুক্রবার সিংহখালী স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শিক্ষাবিদ আবুল হাসেমের ১২তম মৃত্যুবার্ষিকীতে কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তার পরিবারের পক্ষ থেকে সিংহখালীতে কোরআনখানি ও এতিমভোজ এবং ঢাকার ১৪৭/জি গ্রীন রোডে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলাধীন সিংহখালী গ্রামের নিজ বাড়িতে প্রাইমারি, হাইস্কুল ও কলেজ, মসজিদ ও মাদ্রাসা, পোস্ট অফিস ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে তোলেন।