মহেশপুরের মান্দারবাড়িয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন হোসেনকে ( ৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত  সাড়ে ৯টার দিতে মান্দারবাড়িয়া গ্রামে তার নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটেছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল আতিকুল হক জানান, মোবাইল ফোনে স্বপন হোসেনকে ডাক দেয় দুর্বৃত্তরা। বাড়ির সামনে রাস্তার ওপর এলে তাকে তারা কোপাতে থাকে। এ সময় তাকে ঠেকাতে গেলে তার মা কবিরন নেছা ও ছোট ভাই মিল্টনকেও তারা কুপিয়ে আহত করে। স্বপন ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: ১০ লক্ষাধিক মানুষের পাকশালা চৌহালীতে

স্বপনের মা ও ভাইকে যশোর ২৫০ বেড হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। পুলিশ আরও জানায় পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ইত্তেফাক/নূহু