গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে নির্বাচনী জনসভা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে নির্বাচনী জনসভা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা করা হয়।

 

এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রধান নির্বাচনী এজন্টে আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। 

 

শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনীল চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কোটালীপাড়া পৌর মেয়র কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন, আওয়ামী লীগ নেতা আমিনুজ্জামন খান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রনজিৎ কুমার মধু সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

 

অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর পক্ষে নির্বাচনী জনসভা করেছে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ। এ জনসভায়  প্রধানমন্ত্রীর প্রধান নির্বাচনী এজন্টে আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক শেখ আবুল বাশার খায়ের, সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, সোলায়মান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা, আওয়ামী লীগ নেতা শুকুর আহম্মেদ, শেখ সাইফুল ইসলাম, এমদাদুল হক বিশ্বাস, মাসুদুর রহমান মাসুদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ জনসভায় সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মলয় বিশ্বাস।

 

 

ইত্তেফাক/ইউবি