বন্দুক হাতে কিম, নিথর দেহ পড়ে আছে ট্রাম্পের!

পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কিমের নজর লাল কার্পেটে ধরাশায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিথর দেহের দিকে। তার পাশেই পড়ে আছে মার্কিন ডলার। কিমের পিছনে লেখা ‘দ্যা শো মাস্ট গো অন’।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের এক প্রদর্শনীতে দেখা গিয়েছে এসব দৃশ্য। কোরীয় ব-দ্বীপ ঘিরে কূটনৈতিক টানাপড়েনের ব্যঙ্গাত্মক বহিঃপ্রকাশ হিসবে এই প্রদর্শনীতে এসব দৃশ্য বলে জানানো হয়।  

সিঙ্গাপুরের বৈঠকের পূর্বে উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের যে বাকযুদ্ধ ও দুইদেশের মধ্যে পরস্পর যুদ্ধের যে হুমকি দেওয়া হয় তারই বহিঃপ্রকাশ এই প্রদর্শনী বলে জানান দক্ষিণ কোরীয় শিল্পী লি ইয়াং-সান।  

একটি গল্পের মাধ্যমে লিম শিল্পকীর্তিটি তুলে ধরেন। সেখানে কিম ও ট্রাম্পকে দুই বন্ধু হিসেবে দেখানো হয়েছে, যারা অর্থ নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। ট্রাম্প কিমের থেকে উচ্চ হারে সুদ দাবি করলে ক্ষিপ্ত উত্তর কোরীয় নেতা তাকে গুলি করে খুন করেন। 

বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন কিম। ছবি: সংগৃহীত।   

৫৯ বছরের লিম সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, 'আমি শুধু দেখাতে চেয়েছি, কোন রাজনৈতিক বাস্তবতার মধ্যে আমরা বাস করছি। 

দুই সপ্তাহব্যাপী ধরে চলা এই প্রদর্শনী গত বুধবার শেষ হয়। 

লিম আরো বলেন, দুই দেশের নেতাই রাজনৈতিক ক্ষেত্রে দক্ষ। কিন্তু তাদের দুই জনের যেটার অভাব হল দায়িত্বজ্ঞান। 

হাজারো দর্শনার্থীর আগমন ঘটে এই প্রদর্শনীতে। তবে অনেকে এর কড়া সমালোনা করেন।

ইত্তেফাক/এসআর