প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানের রাজকীয় জীবন ছেড়ে স্বাবলম্বী হওয়ার বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছেন না ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ । প্রিন্স হ্যারি ও মেগানকে রাজকীয় জীবনে ফেরানোর জন্য উপায় খুঁজছেন ব্রিটেনের রানি । এমন খবর প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, হ্যারি-মেগানকে ফেরাতে কর্মকর্তাদের তলব করেছে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। এক বিবৃতিতে ব্রিটিশ রাজপরিবার এই সিদ্ধান্তকে 'বেদনাদায়ক' বলে আখ্যা দিয়েছে। বাকিংহাম প্যালেসের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানায়, কারো সঙ্গে পরামর্শ না করে এমন সিদ্ধান্ত নিয়েছে হ্যারি-মেগান।
এদিকে ক্রিস্টমাসের ছুটি কাটাতে বর্তমানে কানাডায় অবস্থান করছেন প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান। গত বুধবার এক বিবৃতিতে প্রিন্স হ্যারি এবং মেগান জানান, তারা যুক্তরাজ্য এবং উত্তর আমেরিকার মধ্যে তাদের সময় কাটাতে পরিকল্পনা করছেন। বিবৃতিতে তারা বলেন, আমরা রয়্যাল ফ্যামিলির সিনিয়র সদস্য হিসেবে পদত্যাগ করতে চাই। আমরা আর্থিকভাবে স্বতন্ত্র হওয়ার জন্য কাজ করার পরিকল্পনা নিয়েছি। তবে মহামান্য রানিকে সমর্থন অব্যাহত রাখতে চাই।
ইত্তেফাক/এআর