এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজ দশম অধ্যায় সমন্বয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো:
হরমোন : যে সকল রাসায়নিক বস্তু কোষে উত্পন্ন হয়ে উত্পত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বলে।
ফাইটোহরমোন : উদ্ভিদ দেহে উত্পাদিত যেসব জৈব রাসায়নিক পদার্থ অতি অল্প ঘনত্বে বিদ্যমান থেকে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তাকে ফাইটোহরমোন/বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ বলে।
বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ দুই ধরনের, যথা-
বৃদ্ধি সহায়ক পদার্থ- অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন।
বৃদ্ধি রোধক পদার্থ- অ্যাবসিসিক এসিড/ ডরমিন, ইথিলিন।
অক্সিন ঃ অক্সিন এক ধরনের এসিড ধর্মী জৈব যৌগ যা উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষভাগে উত্পন্ন হয়। চার্লস রবার্ট ডারউইন এ হরমোন প্রথম আবিস্কার করেন।
কাজ/ প্রভাব ঃ
¬অক্সিন কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে।
¬শীর্ষ প্রকটতা সৃষ্টি করে।
¬মূল সৃষ্টির সূচনা করে, ফলে মূলের সংখ্যা বৃদ্ধি পায়।
¬বীজহীন ফল সৃষ্টিতে সহায়তা করে।
¬ফলের অকাল ঝরে পড়া রোধ করে।
কোনো কোনো অক্সিন আগাছা দমনে ব্যবহূত হয়।
জিব্বেরেলিন : জিব্বেরেলিন এক ধরনের বৃদ্ধি সহায়ক ফাইটোহরমোন। এরা উদ্ভিদের বীজপত্র ও পাতার বর্ধিষ্ণু অঞ্চলে অবস্থান করে।
কাজ/ প্রভাব ঃ
¬জিব্বেরেলিন কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে।
¬বীজের ও কুঁড়ির সুপ্ততা ভঙ্গ করে।
¬বীজের অঙ্কুরোদগমের হার বাড়াতে সহায়তা করে।
¬গাছে ফলের সংখ্যা বাড়াতে সহায়তা করে।
¬উদ্ভিদের ফুল ফোটাতে সহায়তা করে।