ভারতে চলতি মৌসুমে দেশটিতে ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার বেল (প্রতি বেল= ১৭০ কেজি) তুলা উত্পাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ বেশি। কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিএআই) সম্প্রতি এ পূর্বাভাস প্রকাশ করেছে। আর তুলা উত্পাদন বাড়ায় চলতি মৌসুমে দেশটি থেকে মোট ৪২ লাখ বেল তুলা আন্তর্জাতিক বাজারে রপ্তানি হতে পারে। ভারত বিশ্বের শীর্ষ তুলা উত্পাদনকারী দেশ।