তারকার স্মৃতিতে বঙ্গবন্ধু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণ গণনা শুরু হয়েছে গতকাল থেকে। বঙ্গবন্ধুকে ঘিরে একাধিক শিল্পীর বিভিন্ন সময়ের স্মৃতিখণ্ড রয়েছে।

তারকাদের সেসব অমূল্য স্মৃতিগুলো বিনোদন প্রতিদিন-এ প্রকাশ হবে নিয়মিত। আজ পাঠকদের জন্য লিখেছেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ড. ইনামূল হক—

বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতাকে ভক্তি ভরে স্মরণ করা আমাদের অবশ্যই কর্তব্য। আমরা তাকে অনেক ভালোবাসি। তরুণ প্রজন্মের কাছে তার মতো একজন মহান ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। যারা তাকে, তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে ইতিহাস কিন্তু তাদের ক্ষমা করেনি। বরং সবার কাছে ঘৃণিত হয়েছে। আমাদের দুর্ভাগ্য তার মতো একজন দেশপ্রেমিক শাসককে হারিয়েছি। তার চিন্তা-চেতনা, দর্শন, স্বপ্ন আমাদের জন্য কল্যাণকর ছিল। তার আদর্শ যুগ যুগ টিকে থাকবে। ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে তার নাম।