এশিয়ায় চীনের বিপরীতে নতুন টাস্কফোর্স স্থাপন করবে যুক্তরাষ্ট্র

g রয়টার্স

এশিয়ায় চীনকে মোকাবিলার জন্য প্রশান্ত মহাসাগরে একটি নতুন বিশেষ টাস্কফোর্স স্থাপন করবে যুক্তরাষ্ট্র। টাস্কফোর্সটি তথ্য আদান-প্রদান, ইলেকট্রনিক ও সাইবার কর্মকাণ্ড এবং মিসাইল পরিচালনা করতে পারবে চীনের বিরুদ্ধে। শুক্রবার এ খবর জানায় বার্তা সংস্থা ব্লুমবার্গ।

ফিলিপাইন ও তাইওয়ানের পূর্বে দ্বীপে এই টাস্কফোর্সের ভিত্তি স্থাপন করা হবে। এখান থেকে জলে ও স্থলের দূরবর্তী লক্ষ্যস্থলে হামলা করা যাবে এবং মার্কিন নৌযানের যাত্রাপথ নিরাপদ করতে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করা যাবে। মার্কিন সামরিক সচিব ম্যাক ক্যাথি ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, এশিয়ার মূল ভূখণ্ডে মার্কিন নৌযানকে  প্রবেশে বাধা সৃষ্টি করতে পারে চীন ও রাশিয়ার এমন কিছু সক্ষমতাকে নিষ্ক্রিয় করতে সাহায্য করবে এই টাস্কফোর্স। এ ব্যাপারে আরো বিস্তারিত জানাবেন ম্যাক ক্যাথি।